নামাজ

আরব তথা মুসলিম বিশ্বের বর্তমান সময়ের জনপ্রিয় লেখক আলী আস-সাল্লাবি চমৎকার বলেছেন-

"ওযু যখন গোনাহ ঝড়ে পড়ার কারণ হয়৷ নামাযের উদ্দেশ্যে চলা যখন গোনাহ মিটিয়ে দেয়৷ এক নামাযের পর আরেক নামাযের জন্যে অপেক্ষায় যখন বান্দার মর্যাদা বৃদ্ধি হয়৷ আযান-ইকামতের মধ্যবর্তী সময়ে দুআ করলে যখন তা ফিরিয়ে দেয়া না হয়৷ নামায শেষ করে বসলে ফেরেশতারা যখন আপনার জন্যে ইস্তেগফার করতে থাকেন৷
তাহলে মূল নামাযের ব্যাপারে আপনার কী ধারণা?"

মানে নামায সংশ্লিষ্ট বাইরের প্রাসঙ্গিক কাজগুলো যদি এত এত ফযিলতের হয়ে থাকে, তাহলে মূল নামাযের ফযিলত ও তার পুরস্কার যে কত বড় হতে পারে, সেটা সহজেই ধারণা করা যায়৷

কিন্তু হায়! সেই নামাযের ব্যাপারে আমরা কত উদাসীন৷ অথচ প্রতিদিন লক্ষ-কোটি কবরের বাসিন্দা কেবল একটিবার আল্লাহর দরবারে সিজদা করার জন্যে ফরিয়াদ করতে আছে এবং করতে থাকবে অনন্তকাল৷ কিন্তু সেই সুযোগ তারা কখনোই পাবে না৷

লিখেছেনঃ মুফতি জিয়াউর রহমান

Comments

Popular posts from this blog

যারা বারবার লাথি দিয়ে সাফল্যের তালা খুলতে পারছেন না,তাদের জন্য আমার আজকের লেখা...

আল্লাহ

আল্লাহ এই মহামারি থেকে আমাদের রক্ষা করুন,আমাদের হেদায়েত দান করুন